রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি



Harbinger Lifestyle সবসময় চেষ্টা করে আপনার হাতে নির্ভুল ও ভালো মানের পণ্য পৌঁছে দিতে। তারপরও কোনো কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে বা আপনার প্রত্যাশার সঙ্গে না মিললে চিন্তার কিছু নেই। আমাদের রয়েছে সহজ ও ঝামেলাহীন রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি।

আপনার পণ্য ফেরত দিতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে:

  1. ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  2. পণ্য অবশ্যই ব্যবহার না করা, ট্যাগ ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
  3. যদি ফ্রি গিফট থাকে, সেটিও ফেরত দিতে হবে।
  4. আমাদের টিম পণ্য যাচাই করার পর রিটার্ন বা রিপ্লেসমেন্ট গ্রহণ করা হবে।
  5. স্টকে থাকলে রিপ্লেসমেন্ট দেওয়া হবে, না থাকলে প্রযোজ্য ক্ষেত্রে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  6. ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতের আওতায় পড়বে না।

কোন কারণে রিটার্ন/রিপ্লেসমেন্ট করা যাবে


 

  1. পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে।
  2. ভুল সাইজ পাঠানো হলে (শুধুমাত্র ইনভয়েসে উল্লেখিত সাইজের সঙ্গে ডেলিভারির সাইজ না মিলে গেলে)।
  3. রঙের পার্থক্য হলে।
  4. প্রিন্টে ভুল হলে (ডিজাইন মিসম্যাচ, ভুল ডিজাইন বা ভুল প্লেসমেন্ট ইত্যাদি)।
  5. ভুল পণ্য পাঠানো হলে।

রিটার্ন প্রক্রিয়া:

ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের Customer Care Team-এর সঙ্গে যোগাযোগ করুন।

Call: +8801898-880474

Email: [email protected]

আমরা পণ্য সংগ্রহ করার পর সেটি যাচাই করব। রিটার্নের কারণ সঠিক হলে আপনাকে নতুন পণ্য দিয়ে রিপ্লেসমেন্ট অথবা প্রযোজ্য ক্ষেত্রে রিফান্ড দেওয়া হবে।

রিফান্ড নীতি


 

  1. রিটার্ন করা পণ্য যাচাই শেষে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
  2. রিপ্লেসমেন্টের পণ্য স্টকে না থাকলে প্রযোজ্য ক্ষেত্রে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  3. ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতযোগ্য নয়।
  4. COD অর্ডারের ক্ষেত্রে কোনো অর্থ আগে পরিশোধ করা হয়নি, তাই রিফান্ডের কোনো অর্থ থাকবে না।
  5. অনলাইন পেমেন্ট (কার্ড, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক ট্রান্সফার) হলে সংশ্লিষ্ট পেমেন্ট মাধ্যম অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।
  6. প্রযুক্তিগত সমস্যার কারণে একই পেমেন্ট একাধিকবার হয়ে গেলে, যাচাই শেষে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
  7. রিফান্ড সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Call: +8801898-880474

Email: [email protected]



Return & Replacement Policy


It’s a rare case for Harbinger Lifestyle where customers don’t receive their products in good condition. But sometimes we may fail to fulfill your expectations, or situations may arise that are beyond our control. There is now a bond of trust between customers and Harbinger Lifestyle. So, for further ensuring and encouraging this bond of trust, Harbinger Lifestyle brings you the option to return the products you received if the product is damaged, defective, incorrectly designed, or the wrong product is sent. In that case, Harbinger Lifestyle will provide you with a fresh product in return or proceed with a refund according to our policy.

If for any reason you are unsatisfied with your order due to a valid issue, you may return it as long as your item meets the following criteria:

  1. It is within 03 days from the delivery date.
  2. All items to be returned or exchanged must be unused and in their original condition with all original tags and packaging intact and should not be broken or tampered with.
  3. If the item came with a free promotional item, the free item must also be returned.
  4. Refund/replacement for products is subject to inspection and checking by the Harbinger Lifestyle team.
  5. Replacement is subject to availability of stock. If the product is out of stock, you will receive a full refund, subject to our refund policy.
  6. Please note that the Cash on Delivery convenience charge and the shipping charge would not be included in the refund value of your order as these are non-refundable charges.

Reasons for Returns & Replacement


  1. Product is damaged, defective or not as described.
  2. Size mismatch for clothing. (Please note that this policy will only be activated if we send you clothing which mismatches the size mentioned in the invoice. If the invoice and delivered item’s size match, we will not reconsider a refund for a size-related issue.)
  3. Color mismatch for clothing.
  4. Wrongly printed clothing. (Front/back design mismatch, wrong design, or wrong placement of design.)
  5. Wrong product sent.

How to return:

Call our hotline +8801898-880474 or email [email protected] within 03 days after receiving your order.

Once we pick up or receive your return, we will do a quality check of the product at our end and, if the reason for return is valid, we will replace the product with a new one or proceed with the refund.

Refund Policy


  1. The refund will be processed after we have completed evaluating your return.
  2. Replacement is subject to availability of stock. If the product is out of stock, you will receive a full refund, subject to our refund policy.
  3. Please note that the Cash on Delivery convenience charge and the shipping charge would not be included in the refund value of your order as these are non-refundable charges.
  4. If you have selected Cash on Delivery (COD), there is no amount to refund because you haven’t paid for your order.
  5. For payments made using a Credit Card, Debit Card, Mobile Banking or Bank Transfer, you will receive a refund through the respective payment method.
  6. If online payment is made more than once due to a technical error, the additional payment will be refunded after verification.
  7. You will receive a refund within 7–10 working days. If you don’t receive your refund within this time, please write to us at [email protected] and we shall investigate.